সেলারের নির্দেশ অনুযায়ী, পেমেন্ট কনফার্ম না দেখালে সম্পূর্ণ ঠিকানা দেওয়া যাবে না। শুধুমাত্র রোডের ঠিকানা দেওয়া আছে, চাইলে গিয়ে দেখে আসতে পারেন।
ব্যবসা ভিজিট রেজিস্ট্রেশন
ভিজিট পেমেন্ট কনফার্ম হওয়ার পর প্যারিস বাংলা আপনার ইমেইলে ভিজিটের সময় ও ঠিকানা জানাবে এবং প্যারিস বাংলা মেম্বার আপনার সাথে থাকবে।
🏪 রেস্টুরেন্ট ভিজিটের নিয়মাবলি
রেস্টুরেন্ট ভিজিটের পূর্বে অনুগ্রহ করে নিচের নিয়মগুলো ভালোভাবে পড়ে নিন:
১. ভিজিট ফি পরিবর্তনশীল
রেস্টুরেন্ট ভিজিটের ফি পরিবর্তনশীল এবং যেকোনো সময় বাড়তে বা কমতে পারে। বর্তমান ভিজিট ফি ও সর্বশেষ আপডেট জানতে নিয়মিত Paris Bangla-এর Facebook ও TikTok পেজে নজর রাখুন।
২. প্রতিটি রেস্টুরেন্টের ভিজিট ফি আলাদা
প্রতিটি রেস্টুরেন্টের ভিজিট ফি এক নয়। রেস্টুরেন্টের অবস্থান, ব্যবসার মান, সুযোগ-সুবিধা ও অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে ভিজিট ফি নির্ধারণ করা হয়। তাই কোনো রেস্টুরেন্টের ভিজিট ফি তুলনামূলক বেশি হলে বুঝতে হবে, সেটির মান ও ব্যবসায়িক সম্ভাবনাও তুলনামূলকভাবে বেশি বিবেচনা করে ফি নির্ধারণ করা হয়েছে।
৩. পেমেন্ট অফেরতযোগ্য
ভিজিটের জন্য করা পেমেন্ট Non-Refundable (অফেরতযোগ্য)। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর কোনো কারণে ভিজিট না করলে অর্থ ফেরত দেওয়া হবে না।
৪. ভিজিটের সময় নির্ধারণ
পেমেন্ট কনফার্ম হওয়ার পর আমরা আপনার সাথে যোগাযোগ করে ভিজিটের তারিখ ও সময় জানিয়ে দেব। সাধারণত বিকেলের দিকে ভিজিট হওয়ার সম্ভাবনা বেশি।
৫. সর্বোচ্চ ৩টি ভিজিট অ্যাপয়েন্টমেন্ট
নির্ধারিত ভিজিট টাইম আপনি ৩ বার মিস করলে, পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের জন্য পুনরায় ভিজিট ফি প্রদান করতে হবে।
৬. ভিজিটের পর আপনার অফার
রেস্টুরেন্ট ভিজিট করার পর আপনি ব্যবসাটি কেনার জন্য আপনার প্রস্তাবিত মূল্য (Offer Price) জানাতে পারবেন।
৭. মালিকের সাথে যোগাযোগ
প্রাপ্ত অফারগুলোর মধ্যে সর্বোচ্চ মূল্য প্রস্তাবকারীকে পরবর্তী আলোচনা ও দর-কষাকষির জন্য সরাসরি মালিকের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হবে।
৮. ব্যবসা ভিজিট রেজিস্ট্রেশন
ভিজিট পেমেন্ট কন্ফার্ম করার পর প্যারিস বাংলা আপনার ইমেইল ও আপনার একাউন্টে ঢুকে ওই পোস্টে আপনার ভিজিট এর টাইম ও এড্রেস দিবে এবং প্যারিস বাংলা মেম্বার আপনার সাথে থাকবে।
📌 পেমেন্ট করার অর্থ হলো আপনি উপরোক্ত রেস্টুরেন্ট ভিজিটের সকল নিয়মাবলি পড়েছেন, বুঝেছেন এবং এতে সম্মতি প্রদান করেছেন।